1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, এখন বাকি মৃত্যু’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’খ্যাত বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেল। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত। ক’দিন আগেই হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ঘটনায়ও এসেছে তার নামটি।

এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তিনি। আজ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় নোবেল জানান, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। সঙ্গে এও বলেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি।

এই গায়কের কথায়, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কথায়- হতাশ হবেন না ভাই। ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys