শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

আবারও ইতিহাস রচনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আজ জিতলেই আরেকটি ইতিহাস রচনা করার গৌরব অর্জন করবে বাংলাদেশ। যে সংস্করণে অবস্থান সবচেয়ে নড়বড়ে, সেই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ। স্মরণীয় সিরিজ জয়টা আবার দাপটের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জিতলেই ইংল্যান্ডকে বাংলাওয়াশের তিক্ত স্বাদ দেবে টিম টাইগার্স। ধারাভাষ্যকার আতহার আলী খান কিংবা শামীম চৌধুরীর মুখে হয়তো আবারও শোনা যাবে ‘বাংলাওয়াশ’ শব্দটি।

২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। বাকি চার ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেটিকে হোয়াইটওয়াশ ধরে নিয়ে ‘বাংলাওয়াশ’ কথাটির প্রচলন। এর আগে-পরেও প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল ২০০৬ সালে কেনিয়াকে দিয়ে, সর্বশেষ গত বছর সংযুক্ত আরব আমিরাত হয়েছে এর শিকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys