মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আফগানিস্তানে নারীদের জন্য খুলেছে আরও ৫ স্কুল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: আফগানিস্তানের পাঁচটি প্রদেশের মেয়েদের স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার-এমনটাই বলছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ। সংস্থাটির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, মেয়েদের স্কুল খুলে দেওয়া এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

সম্প্রতি কাবুল সফর করেছেন ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি। সফর শেষে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান।

তিনি আরও বলেন, তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি ‘গঠনকাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে। আবদি আরও বলেন, ‘আমরা তাদের বলেছি কালক্ষেপণ না করতে’।

সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দেয় তালেবান। তবে এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার অন্যতম কারণ মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys