1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ফ্লাইটে ফের নিষেধাজ্ঞা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনার প্রাদুর্ভাব এড়াতে দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নিষেধাজ্ঞা সোমবার রাত ১২টার পর (৭ জুলাই) থেকেই কার্যকর হবে।
নিষেধাজ্ঞা ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ চলবে বলে জানিয়েছে বেবিচক সূত্র। তবে এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্ক। এই তিন দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে।

এ বিষয়ে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক নির্দেশে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৭ জুলাই থেকে (৬ জুলাই রাত ১২টা ১ মিনিট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইটগুলো বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।

তবে দেশগুলো থেকে কার্গো, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ২১ মার্চ প্রথমবারের মতো নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। বর্তমানে মালয়েশিয়া, শ্রীলংকা, তুরস্ক ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, কাতারের দোহা এবং চীন রুটে ফ্লাইট চলাচলে বেবিচকের অনুমতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys