1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আনিসুল হকের কবরে তাবিথ ও ইশরাক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করলেন এবারের সিটি নির্বাচনে বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ শনিবার সকালে বনানী কবরস্থানে গিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করতে। পরে সেখানে আনিসুল হকের কবরও তারা জিয়ারত করেন।

অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবার দক্ষিণ সিটির মেয়র পদে ধানের শীষের প্রার্থী। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ নির্বাচন করছেন উত্তর সিটিতে। ২০১৫ সালের নির্বাচনে তিনি ছিলেন আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী।

আনিসুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাতেও অংশ নেন বিএনপির দুই প্রার্থী।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু এ সময় সেখানে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে বিএনপির দুই প্রার্থী নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys