মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আজ সৌদি থেকে ফিরেছেন ৪০৬ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। ইতোমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। করোনার এই ঝুঁকির মধ্যেই বৃহস্পতিবার সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। বিকেল ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেয়া হয়। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। তাদের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys