1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

আইসিটি অধিদপ্তরের কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের ‘শীর্ষ পর্যায়ের’ এক কর্মকর্তা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার সঙ্গে যারা কাজ করতেন, তাদেরও হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরেকজন কর্মকর্তা জানান, যিনি আক্রান্ত হয়েছেন তিনি আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। গত ৯ মে তার নমুনা পরীক্ষা করানো হয়। গত ১০ মে তার প্রতিবেদন আসে, যেখানে তাকে কোভিড-১৯ ‘পজিটিভ’ বলা হয়। এরপর থেকেই সেই কর্মকর্তা আইসোলেশনে আছেন।

আগামী ১৬ মে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে একটি জরুরি সভা আয়োজন করা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় সম্পর্কে সেখানেই সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys