শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আইসিইউতে রিজভী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরো কমে যাওয়ায় সাথে সাথে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে রিজভীর জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys