1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

অ্যাকাউন্টে হঠাৎ ৪ লাখ কোটি টাকা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ধরুন, আপনার মোবাইলে হঠাৎ একটি মেসেজ আসলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা নতুন করে যোগ হয়েছে। তখন আপনার কেমন লাগবে? আপনার মনের অবস্থা কী হবে? এমন কখনো সম্ভব?

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে বসবাসরত রিয়েল এস্টেট এজেন্ট ড্যারেন জেমস এবং তার স্ত্রীর সঙ্গে এমন আশ্চর্যজনক ঘটনাই ঘটেছে। এই দম্পতি হঠাৎ মোবাইল ফোনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি টেক্সট বার্তা পান যে, তাদের অ্যাকাউন্টে ৫০ বিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে, যা টাকার অঙ্কে দাঁড়ায় চার লাখ ২৪ হাজার ৫০০ কোটি ৪৫ লাখ।

ড্যারেন জেমস তাৎক্ষণিকভাবে তার ব্যাংকে ফোন করে তাদের জানিয়ে দেন যে, তার অ্যাকাউন্টে যেই ৫০ বিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে, তা তাদের নয়।

ড্যারেনের এই ফোনকলের পর ব্যাংকটি তৎক্ষণাত টাকা প্রত্যাহার করে নেয়।তবে টাকাটি কোথা থেকে এসেছে তা ব্যাংক জেমস দম্পতিকে জানানো হয়নি।

ড্যারেন বলেছেন যে, নিজের অ্যাকাউন্টে এত বড় অঙ্কের অর্থ দেখার অভিজ্ঞতা দুর্দান্ত। কারণ তিনি তার জীবনে এত শূন্য কখনও দেখেননি।

শনিবার এ ঘটনা ঘটে এবং তিন দিন ধরে এই টাকা ড্যারেন জেমসের অ্যাকাউন্টে থেকে যায়। জীবনের তিন দিন জেমস বিলিওনার ছিলেন। জেমস ও তার স্ত্রী স্মৃতিস্বরূপ এর একটি স্ক্রিনশট রেখে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys