শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

অস্ত্রোপচার সফল হয়েছে মোহাম্মদ নাসিমের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাইল্ড স্ট্রোক হয়। এরপরই চিকিৎসকরা জরুরী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এদিকে ফোনে মোহাম্মদ নাসিমের পুত্র তানভির শাকিল জয় ও চিকিৎসকের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দ্রুত রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছে মোহাম্মদ নাসিমের পরিবার।

গত সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কেবিনে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রায় এক সপ্তাহ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রিপোর্ট নেগেটিভ এসেছিলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys