1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অস্কার জয় করলো ওবামা দম্পতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অস্কার জয় করলো ওবামা দম্পতি। তাদের প্রোডাকশন কোম্পানির প্রথম নির্মাণ ‘আমেরিকান ফ্যাক্টরি’ এবারের অস্কার আসরে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র বিভাগের সেরা ছবির পুরস্কারটি পেয়েছে। নেটফ্লিক্সের সঙ্গে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছেন। এর আওতায় তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাইয়ার গ্রাউন্ড’-এর প্রথম নির্মাণ ‘আমেরিকান ফ্যাক্টরি’র বিতরণ স্বত্বও তাদের কাছে বিক্রি করা হয়! আর এই ছবিটিকেই এ বছর দেয়া হলো সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার!

যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রতিষ্ঠিত এক চীনা ধনকুবের কাঁচ কারখানার কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। ছবিটি নেটফ্লিক্সে উম্মুক্ত হয় আগস্টে। এরপরই ব্যাপক সাড়া পড়ে যায়। সমালোচকরা তখন এটিকে বলেছিলেন, একুশ শতকের বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের সামনে প্রেরণাদায়ক, সময়োপযোগী এবং চমৎকার গবেষণাসমৃদ্ধ কাজ ‘আমেরিকান ফ্যাক্টরি’।

অস্কারের আসরে ‘আমেরিকান ফ্যাক্টরি’র জন্য সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের পুরস্কারটি গ্রহণ করেন স্টিভেন বগনার ও জুলিয়া রেচার্ট। ঘোষণার পর পরই নির্মাতাদ্বয়কে টুইট করে অভিনন্দন জানান বারাক ওবামা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের আসর বসে। স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি ভোর ৬টা) শুরু হয় জমকালো এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys