বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড মিললেই ব্যবস্থা: আতিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিলবোর্ড-সাইনবোর্ডের অনুমোদন নিতে হবে দুইদিনের মধ্যে
শুক্রবার দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ডিএনসিসি এলাকায় অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, যেখানেই অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড, সেখানেই ব্যবস্থা। কাউকেই ছাড় দেওয়া হবে না।

আতিকুল ইসলাম বলেন, যে যতো প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। এ শহরে অবৈধ কোনো বিলবোর্ড-সাইনবোর্ড থাকবে না। আমি নিজে এসে দাঁড়িয়েছি। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি।

তিনি আরও বলেন, সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, সিটি করপোরেশনকে ট্যাক্স দিতে হবে। নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এসময় ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, নির্বাহী ম্যাজিস্টেট মোতাকাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys