সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

মিয়ানমারে আরো ৯০ বিক্ষোভকারীকে হত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও অন্তত ৯০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

দুপুরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করবে হেফাজত
শনিবার সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপনের মধ্যেই ভয়াবহ এ ঘটনা ঘটলো।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবার ইয়াংগন, মান্দালয়সহ বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয়। নিহতদের মধ্যে শিশুসহ স্থানীয় একটি অনুর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও রয়েছেন বলে জানা গেছে।

দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ৩৮০ জন। এছাড়া অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় এরই মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশ মিয়ানমারের সেনাবাহিনী, এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys