শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, ১০ পুলিশসহ আহত ২০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য আসেন উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা। পৃথকভাবে ফুল দেয়ার সময় তর্কাতর্কির জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys