রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ভাইরাল হওয়া সেই কাউন্সিলর বরখাস্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: কুমিল্লায় রোকন উদ্দিন রুকন নামে এক যুবলীগ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি আমাদের অফিসে এসে পৌঁছেছে। তবে, আমি মিটিংয়ে থাকায় সেটি এখনো দেখতে পারিনি। বুধবার (২৪ মার্চ) প্রজ্ঞাপনটি দেখে এরপর বিস্তারিত বলতে পারবো।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে যুবলীগ নেতা রোকনের নেতৃত্বে একটি মিছিল বের হয় চকবাজার এলাকায়। এ সময় এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে এসে কাউন্সিলর সাইফুল যুবলীগ নেতা রোকনকে চাপা দেন।

এতে তার বাম পা ভেঙে যায় এবং ডান পা গুরুতর জখম হয়। এ ঘটনার সময় কোমর থেকে পিস্তল বের করে ফাঁকা গুলিও চালান তিনি। ওইদিন রাতেই এ ঘটনায় অভিযুক্ত সাইফুলসহ ৮ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন আহত রোকন। ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন অভিযুক্ত সাইফুল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys