বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

চাচিকে একা পেয়ে ধর্ষণ করলো নবম শ্রেণির ভাতিজা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় চাচিকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের এক ভাতিজার বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপূর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে শোয়ার ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।

গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ওই কিশোর পালিয়ে যায়। ওই কিশোর গৃহবধূর দূর সম্পর্কের ভাতিজা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই গৃহবধূকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে বিকেলে পাঠানো হয়েছে এবং ওই কিশোরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys