বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দীর্ঘ ২৯ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ সচল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ সচল হয়েছে।

শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।

রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সিলেটের মাইজগাঁওয়ে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৮টি ট্যাংক লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys