বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

‘কিছু মানুষের কাজই হলো খুঁত ধরা’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে। করোনাকালে ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নিবে।’ শনিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন।

ফল নিয়ে বিরূপ মন্তব্য না করা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে। আমাদের ছেলে-মেয়েদের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনার করণে এমনিতে তারা স্কুল ও কলেজে যেতে পারছে না। এটা তাদের জীবনের জন্য বড় বাধা।’

শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

করোনা মহামারির মধ্যে ফল তৈরি করার জন্য শিক্ষাবোর্ড, শিক্ষক ও এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys