1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কুলাউড়ায় সিপিএ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।
উপজেলার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু টুর্নামেন্টের সফলতা কামনা করে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। কুলাউড়া এনসি সরকারী মডেল স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, আমাদের কথার প্রধান সম্পাদক লুৎফুর রহমান বাবু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ। টুর্নামেন্টে ৫৫টি দল অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys