সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কুলাউড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপিয়ে জখম করেছেন একই কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স। কুলাউড়া উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেনের ছোট ভাই ইকবাল হোসেন কয়েছ জানান, দুপুরের দিকে সবুজ কুলাউড়া উছলাপাড়া এলাকার আমিনুল ট্রেডার্সে বসেছিলেন। হঠাৎ করে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স ১৫-২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ওপর আক্রমণ করেন।

এসময় তাদের অস্ত্রের আঘাতে সবুজের হাত, মাথা, পেট ও পিঠ মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুলাউড়া পৌরসভা নির্বাচনের রেশ ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তার। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আহত মঈনুল হোসেনের বড় ভাই আমিনুল ইসলাম তৈমুছ বাদী হয়ে কামরুল বক্সসহ সাত-আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys