1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কুলাউড়ার মেয়র প্রার্থী ইউনুছ বহিষ্কার!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: কুলাউড়া পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র শফি আলম ইউনুছকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর দলের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ৩ প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয়। কেন্দ্রে নাম প্রেরণের আগে মৌখিক অঙ্গিকার নেয়া হয়, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে, তাকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নেবেন। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন না। কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বোর্ড সিপার উদ্দিন আহমদকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন।

দলীয় মনোনয় চুড়ান্ত হাবার পর দলের পৌর কমিটির সদস্য ও বর্তমান মেয়র সফি আলম ইউনুছ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য তাকে মৌখিকভাবে অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। ফলে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৭৭ (১১) উপধারা মোতাবেক আওযামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালের পৌরসভা নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় শফি আলম ইউনুছকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে সেই নির্বাচনে তিনি বিজয়ী হন। নির্বাচনের পরে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে দিলে তিনি দলে ভীড়েন। ২০২১ সালে ২য় বারের মত দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আবারও বহিষ্কার হলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys