1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইউরোপ থেকে বিচ্ছিন্ন ব্রিটেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: নতুন করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এ অবস্থায় পুরো ইউরোপ ব্রিটেনের সঙ্গে সবগুলো পথ বন্ধ করে দিয়েছে।

সীমান্ত বন্ধ করে দেওয়ায় বিপদের মুখে বরিস সরকার। প্রতিবেশী ফ্রান্স সড়ক ও আকাশ পথ বন্ধ করে দেওয়ায় বড় দিনের আয়োজনে খাদ্য সঙ্কটের মুখে দেশটি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ফ্রান্স-ব্রিটেন সীমান্তে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ব্রিটেন থেকে কোনো গাড়ি ফ্রান্সে ঢুকতে পারছে না। অন্যদিকে ফ্রান্সের কোনো গাড়ি ব্রিটেনে প্রবেশ করছে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে বরিস সরকার। বিশেষ করে বড়দিনে খাদ্য সঙ্কটে পড়তে পারে ব্রিটেনবাসী এমন আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় জনসন। আশঙ্কা রয়েছে, যে কিছু আমদানিকৃত খাদ্য সামগ্রী দু’সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বড়দিনে খাদ্য সঙ্কট এড়াতে সব ধরনের প্রস্ততি চলছে।

তবে পরিবহনবিষয়ক মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস মনে করেন, সীমান্ত বন্ধ থাকলেও ওষুধ ও খাবারের কোনো ঘাটতি হবে না। তাছাড়া কোভিড টিকা কার্যক্রমেও তা কোনো প্রভাব ফেলতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys