মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আগুনের মধ্যে বাস করছি: টিপু মুনশি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: আসন্ন রোজার মাসে নিত্যপণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আফসোস করেছেন নিজে ব্যবসায়ী বলে ‘ব্যবসায়ীদের প্রতি আনুকূল্য দেখানোর’ অভিযোগও তাকে শুনতে হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, সবমিলিয়ে তিনি এখন ‘আগুনের মধ্যে’ বসবাস করছেন।

বৃহস্পতিবার রোজা সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

সভায় পেঁয়াজের দাম কেমন করে রাতারাতি দ্বিগুণ হয়ে গিয়েছিল সেই ব্যাখ্যা ব্যবসায়ীদের কাছে চেয়ে মন্ত্রী বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে দামটা দ্বিগুণ করে ফেললেন কেন? ২৯ সেপ্টেম্বর তারিখ ভারত রপ্তানি বন্ধ করল, ৩০ তারিখ সকাল বেলা (দাম) দ্বিগুণ কেন হল? নৈতিকতার বিষয়টা এখানে আছে। আমার কাছে এ প্রশ্নের উত্তর নেই।’

গত সেপ্টেম্বরের শেষে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা বলে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে রান্নায় বহুল ব্যবহৃত পণ্যটি দাম আড়াইশ টাকায় গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে বাজার সামাল দিতে মাঠে নামানো ভ্রাম্যমাণ আদালত। আর পেঁয়াজের দাম কমানোর বিষয়ে বার বার আশা দিয়েও তা না পেরে সমালোচিত হন বাণিজ্যমন্ত্রী।

সেসময় বাজারে অভিযান চালানোর ব্যাখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেখানে দ্বিগুণ লাভ করছেন সেখানে দরকার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান)। আমার কোনো দায় পড়ে নাই যে আপনাদের ওপর আঘাত হানব।’

‘আমাকে ব্লেইম করা হয়েছে- ‘আপনি ব্যবসায়ী বলে বেশি ফেভার করছেন ব্যবসায়ীদের। আপনি আরো শক্ত হতে পারতেন, কঠোর হতে পারতেন।’ এ জায়গায় বসে আমি আগুনের মধ্যে বসবাস করছি ভাই। কথাটা বুঝতে পারছেন?’

আসন্ন রোজার মাসে বাজার দর যেন যৌক্তিক পর্যায়ে থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘রোজার মাসে যেন লজিক্যাল হই, রজমানে সহনীয় লাভ করবেন। আজ বাজার (দর) কী আছে এটা এক ঘণ্টার মধ্যে বের করা যায়। পরের স্টেপগুলোর দাম সবার সাথে আলোচনা করে আমরা বেঁধে দিতে চাই। রিটেইলে ১০ টাকা লাভে ছাড়তে বলেছেন, রাজি হয়ে গেছি, ২০ টাকা বেড়ে গেলে ভোক্তা (ভ্রাম্যমাণ আদালত) না পাঠিয়ে কী করব? বুঝতে পারছেন কথাটা ভাই?’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys