শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা তরিকুল ইসলামকে (৪০) আটক কেরেছে শ্রীপুর থানা পুলিশ। সে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান গ্রুপ সংলগ্ন) শামসুদ্দিন মুন্সির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার ওই মেয়ের মা জানান, সে খাবার হোটেলে রান্নার কাজ করে। প্রতিদিন সকালে মেয়েকে ঘরে রেখে কাজে চলে যায়। এ সুযোগে গত দুই মাস আগে তার মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কয়েকদিন যাবৎ তার মেয়ের বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে সবকিছু খুলে বলে তাকে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়া জানান, দুই স্ত্রী থাকা সত্ত্বেও গত কয়েক বছর পূর্বে আরেকটি বিয়ে করে তরিকুল। সে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান গ্রুপ সংলগ্ন) শামসুদ্দিন মুন্সির বাড়িতে ভাড়া থেকে ট্রেন ও বাসে হকারি করে বিভিন্ন প্রকার পণ্য বিক্রি করে। তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আফছার উদ্দিনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys