শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এবার সিলেটেও বাসায় ঢুকে গৃহবধূকে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সঙ্গবদ্ধ ধর্ষণ, কিশোরী ধর্ষণ এবং ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের রেশ এখনও কাটেনি। এরই মাঝে সিলেটে এবার ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪ নম্বর রোডের এক বাসায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগিকে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের ঘটনার খবর পেয়ে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে। লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys