1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নতুন ভারতীয় হাইকমিশনার আসছেন ৫ অক্টোবর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বিক্রম দোরাইস্বামী আগামী ৫ অক্টোবর ঢাকায় পৌঁছবেন। আগামী ৩ অক্টোবর দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন বিক্রম দোরাইস্বামী। এরপর ত্রিপুরা হয়ে আগামী ৫ অক্টোবর ঢাকায় পৌঁছবেন তিনি।

আগামী ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন। বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী। ২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করা রিভা গাঙ্গুলী দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

বিক্রম দোরাইস্বামীর জন্ম ভারতের তামিলনাড়ুতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিক্রম দোরাইস্বামীর বাবা বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে বিক্রম দোরাইস্বামী কিছু সময় সাংবাদিকতাও করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়েছেন তিনি।

১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেছেন দোরাইস্বামী।

মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও এক সময় তার কাঁধে ছিল। বাংলাদেশ মিশনের দায়িত্ব পাওয়ার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন এ পেশাদার কূটনীতিক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys