1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মোদির নিন্দায় আফ্রিদি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএবি) নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে বিতর্কিত, দমনপীড়নমূলক আইন বাতিল করতে তাকে আহ্বান জানিয়েছেন তিনি।

গেল মঙ্গলবার টুইটবার্তায় আফ্রিদি বলেন,ঠিক কথা বলা হচ্ছে বস!মোদি সময় হারাচ্ছেন। তার হিন্দুত্ববাদী মতাদর্শ শুধু জম্মু-কাশ্মীরেই নয়, গোটা ভারতেই তা প্রতিহত করা হচ্ছে। অবশ্যই তাকে জম্মু-কাশ্মীরে নেয়া পদক্ষেপ বাতিল করতে হবে। সেই সঙ্গে সংখ্যালঘুদের বিপক্ষে সিএবি আইনও। অন্যথায় দ্রুত তার গন্তব্যে পৌঁছছেন তিনি।

সম্প্রতি ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়েছে। এর উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন। আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরকিত্ব দেয়ার জন্য এ আইন। অন্যভাবে বললে, ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলোর অমুসলিম অভিবাসীদের সহজে দেশটির নাগরিকত্ব দেয়ার জন্য এ বিলের অবতারণা।

এর প্রতিবাদে উত্তাল ভারত। গোটা দেশে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়সহ বেশ কয়েকটি রাজ্যের নাগরিকরা ফুঁসে উঠেছেন। বিশেষত মুসলিমরা, কারণ এ আইনের ফলে নাগরিকত্ব হারানোর শংকায় পড়েছেন তারা!‍

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys