সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

কমলা প্রেসিডেন্ট হলে আমেরিকার অপমান হবে: ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর। এরই মধ্যে মার্কিন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন কমলা হ্যারিস। অবশ্য তিনি ডেমোক্রেটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করছেন। তারই জের ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমলা প্রথম নারী প্রেসিডেন্ট হলে তা আমেরিকার জন্য অপমানের হবে।

নর্থ ক্যারোলিনায় একটি সমাবেশে দেওয়া বক্তব্যের শুরুতে প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আক্রমণ করেন ট্রাম্প, ‘খুব সহজেই বলে দেওয়া যায়, যদি বাইডেন জেতেন তাহলে চীন জিতবে। বিশ্ব ইতিহাসে আমরা যে বৃহত্তর অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলাম তা বন্ধ হয়ে গেছে চীনা প্লেগের কারণে এবং এখন আমরা এটা (অর্থনীতি) সচল করেছি।’

এরপরই কমলাকে নিয়ে মন্তব্য করেছেন এবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী, ‘লোকজন তাকে (কমলা হ্যারিস) পছন্দ করে না, কেউই না। তিনি কখনও যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন না। এটা হবে আমাদের দেশের জন্য অপমানের।’ কেন অপমানের হবে তা আর ব্যাখ্যা করেননি ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys