সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রবাসীদের মুক্তির দাবি ভিপি নুরের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ৫৪ ধারায় আটক প্রবাসফেরত লোকদের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

প্রবাসীদের রেমিট্যান্সযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, বিপদে পড়া প্রবাসীদের যখন বাইরের দেশে সরকার বিমান ভাড়া করে দেশে পাঠায়, সেখানে ‘ভোট ডাকাতির’ সরকার তাদের গ্রেফতার করেছে। এটা অন্যায়।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবিতে’ এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর তাদের গ্রেফতার দেখানো হয়।

এ প্রসঙ্গে ভিপি নুর বলেন, বৈশ্বিক মহামারীর এই সময়ে প্রবাসে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে। নানাভাবে সেই দেশের সরকার তাদের ক্ষমা করে দিয়েছে। তাদের দেশে ফেরত আসার সুযোগ করে দেয়া হয়েছে। অথচ আমাদের দেশের সরকার তাদের গ্রেফতার করেছে। এখন যদি বলেন, প্রবাসীদের কেন গ্রেফতার করা হলো, তাহলে বলবে দেশের মধ্যে মামলা-হামলা দিয়ে দেশের মানুষকে কোণঠাসা করে রাখা হয়েছে। মানুষ কথা বলতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys