মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারতে বাংলাদেশি রোগীর টাকা ছিনতাইকারী সেই পুলিশ সদস্য গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

ডেস্ক: ক্যানসার রোগী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় কলকাতার সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম বিশ্বনাথ বিশ্বাস। তিনি কলকাতা পুলিশের গাড়িচালক। বর্তমানে তিনি তালতলা থানায় কর্মরত।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২১ নভেম্বর ভোররাতে মৌলালি মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর অভিযোগ দায়ের হয় ১৬ ডিসেম্বর।

ছিনতাইয়ের শিকার মোশারফ হোসেন বাংলাদেশের গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন কোলন ক্যানসারের চিকিৎসা করাতে।

২০ নভেম্বর রাতে তিনি কলকাতায় ফিরে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে উঠেন। পরদিন ২১ নভেম্বর ভোরবেলায় তার শিয়ালদহ স্টেশন থেকে গেদে যাওয়ার ট্রেন ধরার কথা ছিল।

ওই দিন তার আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে ট্যাক্সিতে শিয়ালদহ যাচ্ছিলেন মোশারফ।

মৌলালি মোড়ের কাছে পুলিশের পোশাকে থাকা এক ব্যক্তি তাদের ট্যাক্সি দাঁড় করান। এর পর তাঁদের পরিচয় জানতে চান।

বাংলাদেশি নাগরিক শুনেই ওই পুলিশ সদস্য তাদের পাসপোর্ট এবং সঙ্গে থাকা ২৭ হাজার বাংলাদেশি টাকা কেড়ে নেন।

ওই পুলিশ সদস্য মোশারফ এবং তার সঙ্গীকে মিথ্যা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে, এমনকি প্রাণে মারার হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys