শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

স্থগিত ঘোষণা এশিয়া কাপ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: এশিয়া কাপের এবারের আসরটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি ২০২১ ও ২২ সালের আসরের আয়োজক দেশের ঘোষণা করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুন মাসে শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপ – ২০২১।

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক আনুষ্ঠানিক ঘোষণায় এসব কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে, এবারের এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে আসরটি স্থগিত করা হয়েছে। তবে ২০২১ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ শ্রীলঙ্কা। ২০২২ সালে এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনার মাধ্যমে আয়োজক স্বত্ত্ব অদল-বদল করে নিয়েছে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে পিসিবি।

বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া কাপ বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিলে এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামিউল হাসান। সৌরভ গাঙ্গুলীর কথার কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।

কিন্তু একই দিনে আবার পিসিবি চেয়ারম্যান এসহান মানি জানান, এশিয়া কাপ সত্যিই বাতিল হয়েছে। গাঙ্গুলী ঠিক ঘোষণাই দিয়েছেন।

মানির এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই এলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা।

তথ্যসূত্র: ক্রিকবাজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys