1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমানো হবে : কাদের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন কোরবানির ঈদের পশুর হাটের সংখ্যা প্রয়োজনে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।’

বুধবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন কাদের।

মন্ত্রী বলেন, ‘যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না।

মন্ত্রী বলেন, দেশের নয় জেলায় বন্যা দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল ও মানুষের স্বপ্ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের আস্থার প্রাচীর, মনোবলের আলোকশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটর করছেন।’

তিনি সবাইকে ঐক্য এবং সাহসিকতার সাথে এসব দুর্যোগ থেকে উত্তরণে কাজ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সময়ের সাহসী যোদ্ধা, মানবিক ও জনবান্ধব আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হব, ইনশাআল্লাহ।’
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys