1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স শিগগিরই ফ্রান্সে পাঠানো হচ্ছে: জারিফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: গত জানুয়ারি মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স কয়েকদিনের মধ্যে ফ্রান্সে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।

জারিফ বলেন, বিমানটির ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধারের লক্ষ্যে ইরান এটিকে ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং শিগগিরই এটি বাস্তবায়িত হবে।

ইউক্রেনের বিমান পরিবহন সংস্থা এবং বিধ্বস্ত বিমানের নিহত যাত্রীদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে আলোচনায় বসতে ইরান বহু আগে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। কিন্তু ইউক্রেন সরকার এখনো আলোচনার জন্য কোনো টিম ঠিক করেনি। জারিফ বলেন, বিষয়টি নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

গত ৮ জানুয়ারি ১৬৭ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হন। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি। তবে ৩২ জন ছিলেন কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের নাগরিক।

পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys