মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ঢাকা বিভাগেই করোনা শনাক্ত ৯১৭৭ জনের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছেন ৬৩৬ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। তাদের মধ্যে ঢাকা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭ জনের।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।

ঢাকা বিভাগের বিভিন্ন সিটি ও জেলা শহর মিলিয়ে ৯ হাজার ১৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ এবং ঢাকা বিভাগের সবগুলো জেলা মিলে ২৩.৭৯ শতাংশ ব্যক্তি রয়েছেন।

এছাড়া ঢাকা শহরের পর দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় সর্বাধিক সংখ্যক করোনা শনাক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys