1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

আদালত খোলার সভা আজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: কয়েকদিন আগে শোনা গিয়েছিল কিম জং উন নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবার ফের কিম জং উনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। বলা হলো, ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার শাসক। তবে এটা পুরোটাই রটনা বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। এ নিয়ে এখনো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

কয়েকদিন আগে কিম জং উনের অসুস্থতার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব পোর্টাল জানিয়েছিল, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর সংকটজনক অবস্থায় একটি রিসোর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে পরিবার-পরিজন রয়েছেন তাঁর সঙ্গে। একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সেই সময়ও পিয়ংইয়ংয়ের তরফে কোনো মন্তব্য করা হয়নি। সিওলের তরফে যদিও সেই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করা হয়। প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউসের বিশেষ সূত্র জানায়, অস্ত্রোপচার হলেও কিমের অবস্থা সংকটজনক নয়।

তার পরই কিম জংয়ের ‘মৃত্যুসংবাদ’ সামনে এলো। হংকংয়ের একটি টিভি চ্যানেলে উত্তর কোরিয়ার শাসকের মৃত্যুর খবর সম্প্রচারিত হয়েছে বলে জানা গেছে। কিমের মৃতদেহের ছবি বলে একটি পোস্টও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু সেটি আদতে তাঁর বাবা কিম জং ইলের শেষযাত্রার ছবি বলে জানা গেছে।

তবে কিম জংয়ের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে নেটাগরিকদের মধ্যে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য পরিচিত কিমকে নিয়ে নানা ধরনের মিমও ছড়িয়েছে সর্বত্র।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys