1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পাপিয়ার করোনা ভাইরাসের লক্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ’র মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। জানা গেছে, জ্বর-ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত তিনি।

বুধবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র, মাদক ও অবৈধ মানিলন্ডারিং আইনে দ্বিতীয় দফায় পাপিয়া ও তার স্বামীকে ১৫ দিনের রিমান্ডে আনা হয়। এরই মধ্যে জ্বর-ঠাণ্ডা-কাশিসহ তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এ কারণে এক সপ্তাহ আগেই তাকে আদালতে তোলা হয়, কারা হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে। প্রয়োজরে আদালতের মাধ্যমে তাকে আবারও রিমান্ডে নেওয়া হবে।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার পদ মর্যাদার এক কবর্মকর্তা বলছেন, জ্বরে আক্রান্ত পাপিয়াকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নারী ওয়ার্ডে রাখলেও আলাদা করে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করছে।

এদিকে বুধবারও পাপিয়াকে আদালতে তোলা হয় রিমান্ড চেয়ে। তবে আদালত রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপরই একে একে বেরিয়ে আসে পাপিয়ার অন্ধকার জগতের সব অজানা কাহিনী। পাপিয়ার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর ও শেরে বাংলা নগর থানায় পৃথক ৩টি মামলা করেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys