শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ আগস্ট। বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী নগর বাউল জেমসের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিস উপকণ্ঠের সারসেল শহরে এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মঙ্গলবার বিকেলে সারসেলের স্টেড এমিল জালা (Stade Émile Zola) মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন যৌথ আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং অফিওরা (OFIORA)-এর পরিচালক কৌশিক রাব্বানী।

আয়োজকরা জানান, দর্শনার্থীদের জন্য বিশেষ র‌্যাফেল ড্রের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি।

উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস। এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনা, নারী ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের ভাষ্য, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই এ আয়োজন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে সার্বিক পরিকল্পনা পর্যালোচনা শেষে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ফরাসি পুলিশের পাশাপাশি পেশাদার নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আয়োজকরা আশা করছেন, বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে।

মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের বৈচিত্র্যময় স্টল থাকবে, যা প্রবাসীদের কাছে দেশীয় আবহ ফিরিয়ে আনবে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, ভবিষ্যতেও আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ইউরোপে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys