রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান নয়, সায়েদাবাদের গোলাপবাগ মাঠে আগামীকাল মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে পুলিশ। যদিও বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে মহাসমাবেশের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বিকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওদিকে একইদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা শান্তি সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে।
সূত্র: মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys