বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

হিরো আলম হামলা: নিরপেক্ষ তদন্ত আশা করছে যুক্তরাষ্ট্র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যে কোনো সংঘর্ষের ঘটনার সুষ্ঠু, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিত করবে।

সোমবার রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ মন্তব্য করেন।

হিরো আলমকে নৌকার ব্যাজধারীদের মারধর প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষের স্থান নেই।’

বাংলাদেশের নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৪ মে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে। তার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন সরকার।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys