1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

খালেদা জিয়া হাসপাতালে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালটিতে নেওয়া হয়। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেয়।

তার আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত ১টা ২০ মিনিটের দিকে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেওয়া হয়েছে।’

এর আগে গত ২৯ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গেলে চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।

তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন অসুস্থতা, বিশেষ করে ২০২১ সালের মার্চ মাস থেকে আজ অবধি সপ্তমবারের মতো এই হাসপাতালে আবার এসেছেন। আজ মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys