মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইমরান খান গ্রেপ্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিউজ ডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস বাহিনী তাকে কারাগারে নিয়ে গেছে। এদিন একাধিক মামলার জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন ইমরান।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইমরানকে একটি কালো রঙের গাড়িতে করে নিয়ে যায়। গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জিও নিউজ বলছে, পিটিআই প্রধান বায়োমেট্রিকের জন্য আইএইচসিতে যান। এ সময় তাকে হেফাজতে নেওয়া হয়। এনএবি কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys