1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

লিটনের চার-ছক্কায় টেনশনে ছিলেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ৫৭ বলে ১০টি চার আর এক ছয়ের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন।

লিটনকে একের পর এক চার-ছক্কা মারতে দেখে একটু টেনশনে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপনকে একাধিকবার ফোন করেছেন।

খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে কি বলেছিলেন সে কথা সংবাদমাধ্যমের সামনে এসে বলছিলেন নাজমুল হাসান পাপন, ‘একবার নয়, একাধিকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী। যখন লিটন দাস চার-ছয় মারছিল তখন উনি বলছিলেন, ‘এত বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যায় যদি!’ আমি বলছি, ‘আউট হয়ে গেলেও অসুবিধা নেই, মাত্র কয়েকটা ওভার বাকি রয়েছে, এখন মারতেই হবে। এরকমভাবে খেলার মধ্যেও ফোন করছিলেন। উনি বল বাই বল খেলা দেখেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করায় মুগ্ধ প্রধানমন্ত্রী। তিনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। তিনি বলছিলেন, ‘ইংল্যান্ড হোয়াইটওয়াশড, এটা আসলে চিন্তাই করা যায় না।’ আমরা নিজেরাও করিনি।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys