বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

দেশে ফিরলেন সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে করে ঢাকায় পা রাখেন তিনি। একটি সূত্রের মাধ্যমে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও টিম হোটেলে যোগ দিয়েছেন সাকিব।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন সাকিব। তবে পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান বিশ্বসেরা অলরাউন্ডার।

চন্ডিকা হাথুরুসিংহ দ্বিতীয় মেয়াদে হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর দল নিয়ে অনুশীলন শুরু করেছেন। কিন্তু শুরুর দিকে অনুশীলনপর্বে দেখা যায়নি দলের সেরা তারকা সাকিব আল হাসানকে।

আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys