1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া নারী উদ্যোক্তাদের জমকালো ঈদমেলা চলছে এক মিনিটেই মৃত্যু খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তার ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান তদারকি না হস্তক্ষেপ: এমপিদের সক্রিয়তা, সাংবিধানিক সীমারেখা ও দলের সুনাম

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।

তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এর মধ্যে মেয়েরা পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।

এ ছাড়া যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক .০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৫ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys