রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ডিসিদের তৈরি থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা ডি‌সি‌দের ব‌লে‌ছি দেশবাসী সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচন চা‌চ্ছে। সারা বিশ্ব সেদিকেই তাকি‌য়ে আছে। সুষ্ঠু নির্বাচ‌নের জন্য আপনাদের ভূ‌মিকাই প্রাধান্য পা‌বে, মুখ্য হ‌বে। সে জন্য আপনারা নিজেরা তৈ‌রি থাকুন।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে জেলা প্রশাসক (ডিসি) সম্মেল‌নের শেষদিন স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কার্য অধিবেশনে এ নি‌র্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা তারা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যেকোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্ট গার্ড, আনসার- সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys