1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

খালেদা জিয়ার মঙ্গল চায় না বিএনপি: হাছান মাহমুদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মঙ্গল তার দল বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়াকে বন্দি রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়। তারা খালেদা জিয়ার মুক্তি ও তার মঙ্গল চায় না।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার প্যারোল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, তিনি প্যারোলের কথা বলেননি। আবার তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে, পত্র-পত্রিকায় দেখলাম। যদিও এখনও কোনও আবেদন পড়েনি। বিষয়টি তারাই স্পষ্ট না। আমরা কী বলব।

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির রাজনীতি আটকা এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা কেউ কেউ না দেখার ভান করে চলে। যারা না দেখার ভান করে চলে, তাদের রাজনীতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। গত কয়েক মাসে তাদের বক্তব্য শুনলে মনে হয়- তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। সারাদেশে যে এত মানুষ অসুস্থ, সেটা নিয়ে কোনো কথা নেই।

‘আমি আল্লাহর কাছে দোয়া করবো, তাদের রাজনীতি যেন বেগম জিয়ার অসুস্থতা থেকে মুক্তি পায়’-যোগ করেন হাছান মাহমুদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা জার্নালিস্ট অ্যাসসিয়েশনের সভাপতি জহিরুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys