1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কেমন হতে পারে ফ্রান্সের রণকৌশল?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পের আজ লক্ষ্য একটাই, বিশ্ব জয়। কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় এমবাপ্পেরা।

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে একেক ম্যাচে একেক রকমের কৌশল অবলম্বন করছে। লিওনেল স্কালোনি যেমনটা বলেন, ‘আমরা ম্যাচ বুঝে কৌশল নির্ধারণ করি। প্রতিপক্ষকে আগে বিশ্লেষণ করি।’ ম্যাচের মাঝপথেই আর্জেন্টিনা কৌশল পরিবর্তন করে নেয় মাঝেমধ্যে।

অন্যদিকে, ফ্রান্সের খেলায় আবেগের রাশটা সবসময়ই টানা থাকে। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে, শুরুতেই আঘাত করা তাদের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই গোল করে ম্যাচে এগিয়ে যেতে চায় ফরাসিরা। সেমিফাইনালে তারা এমন কৌশলেই খেলেছে।
বল পজিশন নিয়ে খুব একটা ভাবে না ফরাসিরা। তাদের আগ্রহ বেশি থাকে কাউন্টার আক্রমণের দিকে। এর কারণও আছে, উইংয়ে কিলিয়ান এমবাপ্পে যোগ করেন বাড়তি শক্তি। তার গতির সামনে খড়কুটোর মতো উড়ে যায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন। উইংয়ে এমবাপ্পের গতি আর আঁতোয়ান গ্রিজম্যানের প্রভাব কাজে লাগিয়ে গোল করার চেষ্টায় থাকে ফরাসিরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys