1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: নেইমারের পা ভাঙলে ব্রাজিলিয়ান উল্লাস করে এমন বিস্ফোরক মন্তব্যের পর নেইমার সতীর্থ রাফিনিয়া বলেছিলেন, ‘নেইমার আসলে ভুল দেশে জন্মেছেন। ব্রাজিল তার মতো ফুটবল প্রতিভা ডিজার্ভ করে না।’

এবার সেই কথার প্রমাণই যেন দিলে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা। সাবেক এই মিডফিল্ডারও দাবি করেছেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। কিংবদন্তি রোনালদোর উদাহরণ টেনে মন্তব্যটি করেন তিনি।

এসি মিলান কিংবদন্তি বলেছেন, ‘বলতে অদ্ভুত লাগছে, তবে সত্যিটা হলো অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কখনো কখনো এমন হয়। রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মোটা মানুষ হিসেবেই দেখা হয়।’
আলোচনায় ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদোর প্রসঙ্গ উঠে এসেছে নেইমারের কথা বলতে গিয়ে। নেইমারের চোট-প্রবণতা নিয়ে বিরক্ত ব্রাজিলিয়ানরা। ব্রাজিলিয়ানদের নেইমারের সমালোচনা করার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, এই প্রশ্নের উত্তরে কাকা শুধু বলেছেন, ‘এই মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটা নেতিবাচকভাবে।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys