1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পঞ্চমবার কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: পঞ্চমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ১৪ ফেব্রুয়ারি সন্তান কোলে নিয়ে ভক্তদের জন্য একটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। ছবিতে আফ্রিদির হাসিই বলে দিচ্ছে, নতুন অতিথির আগমনে তিনি কতটা খুশি।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আফ্রিদি লেখেন, ‘উপরওয়ালার আশীর্বাদ আর কৃপা আমাদের উপর রয়েছে। আমার চার কন্যা রয়েছে। এবার পঞ্চম কন্যা এল আমার জীবনে। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবরটা শেয়ার করলাম।’

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ২০০০ সালে তার কাজিন নাদিয়াকে বিয়ে করেন। তার চার মেয়ের নাম আকসা, অংশা, আজওয়া এবং আসমারা। পঞ্চমজনের নাম ভক্তদের জানাননি এ তারকা ক্রিকেটার।

কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। তার বই থেকে জানা গেছে, আফ্রিদি তার মেয়েদের ক্রিকেটার বানানোর ব্যাপারে একেবারেই আগ্রহী নন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys