1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গুলশানে গোপনে তিন স্পা সেন্টারে পতিতাবৃত্তি, আটক ২৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: পতিতাবৃত্তি ও অনৈতিক কার্যকলাপের খবর পেয়ে রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় স্পা সেন্টারগুলো থেকে ২৫ নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। স্পা সেন্টারগুলো হলো- গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা।

রোববার মধ্য রাতে স্পা সেন্টারগুলোতে এ অভিযান চালায় পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys